1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি রাজীবের প্রথম সিনেমায় নিশো-মেহজাবীন এআই যেন বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক থাকতে হবে: রাষ্ট্রপতি শাহ আমানত বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থায় আন্তর্জাতিক অডিট দলের সন্তোষ প্রকাশ ব্রাজিলে এক ম্যাচে ৫৩ লাল কার্ডের বিশ্বরেকর্ড সারাদেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা পোশাক কারখানার নিরাপত্তায় ঢাকা ও আশপাশে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলগুলোতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণে সমঝোতা স্মারক সই

বিদেশি ঋণ পরিশোধে বাংলাদেশ কখনও ব্যর্থ হয়নি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৫৫ Time View

বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

তিনি বলেন, ৫১ বছরের পথ চলায় বিদেশি অর্থায়নের প্রকল্পে ঋণ পরিশোধে বাংলাদেশ কখনও ব্যর্থ হয়নি। ঋণ নেওয়া ও পরিশোধের ক্ষেত্রে সব সময় বাংলাদেশ নিরাপদে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শামসুল আলম বলেন, কোনো দেশের জিডিপির ৫৫ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া ঝুঁকিমুক্ত। সেই তুলনায় আমাদের ঋণ অনেক কম। আমাদের প্রবৃদ্ধির মাত্র ৪১ শতাংশ ঋণ। সুতরাং বাংলাদেশ ঋণ নেওয়ার ক্ষেত্রে নিরাপদে, এক্ষেত্রে উদ্বেগের কিছু নেই।

এর আগে চার হাজার ৫৪১ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পের সব টাকা সরকারি খাত থেকে মেটানো হবে। অর্থাৎ এসব প্রকল্প বাস্তবায়নে কোনো ঋণ নেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ