1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল

বিদেশি ঋণ পরিশোধে বাংলাদেশ কখনও ব্যর্থ হয়নি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৫৩ Time View

বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

তিনি বলেন, ৫১ বছরের পথ চলায় বিদেশি অর্থায়নের প্রকল্পে ঋণ পরিশোধে বাংলাদেশ কখনও ব্যর্থ হয়নি। ঋণ নেওয়া ও পরিশোধের ক্ষেত্রে সব সময় বাংলাদেশ নিরাপদে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শামসুল আলম বলেন, কোনো দেশের জিডিপির ৫৫ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া ঝুঁকিমুক্ত। সেই তুলনায় আমাদের ঋণ অনেক কম। আমাদের প্রবৃদ্ধির মাত্র ৪১ শতাংশ ঋণ। সুতরাং বাংলাদেশ ঋণ নেওয়ার ক্ষেত্রে নিরাপদে, এক্ষেত্রে উদ্বেগের কিছু নেই।

এর আগে চার হাজার ৫৪১ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পের সব টাকা সরকারি খাত থেকে মেটানো হবে। অর্থাৎ এসব প্রকল্প বাস্তবায়নে কোনো ঋণ নেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ