1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

নিউমার্কেটের পরিস্থিতি দ্রুতই ‘কুল ডাউন’ হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৪৬ Time View

রাজধানীতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ীদের দফা দফায় সংঘর্ষ যে সংঘর্ষ চলছে তা কিছুক্ষণের মধ্যে থেমে যাবে বলে প্রত্যাশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আমরা মনে করি কিছুক্ষণের মধ্যেই এটা কুলডাউন হবে। যারা এগুলো ঘটিয়েছেন তাদের নিশ্চয়ই আইনের আওতায় আনা হবে।’

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয় সাংবাদিককদের এক প্রশ্নে জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সচিবালয়ে এ সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি ঘটনাস্থলে অনেক জটিল আকার ধারণ করেছে। টেকনিক্যাল কারণেই পুলিশ ছাত্রদের প্রতি সফট আচরণ করছে। এখানে গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না।’

সকাল থেকেই নিউ মার্কেট এলাকায় উত্তেজনা শুরু হয়। রাতের ঘটনার জেরে সকাল থেকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। বেলা ১১টা পর আবারও রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর নিউ মার্কেট এলাকা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এ সংঘর্ষে আরও ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চন্দ্রিমা ও নূর জাহান মার্কেটে আগুন দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ