1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

আমাদের প্রথম বৈশাখ এত স্পেশাল হবে ভাবিনি: পরীমনি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৬২ Time View

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। প্রথমবারের মতো এ নায়িকা পহেলা বৈশাখ উদযাপন করছেন স্বামী শরিফুল রাজের সঙ্গে, যা ছিল তার জন্য বিশেষ। এমনটাই জানালেন দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে। সেই সঙ্গে বৈশাখের প্রথমদিনে রাজ ও নিকটজনদের সঙ্গে কাটানো দারুণ মুহূর্তগুলোও শেয়ার করেছেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে।

পহেলা বৈশাখের দিনের হ্যাশট্যাগে ‘প্রেগন্যান্সি বৈশাখ’ লিখে দিয়ে ফেসবুক পোস্টে স্বামী ও অভিনেতা রাজের উদ্দেশে পরী লেখেন, ‘আমাদের প্রথম বৈশাখ, এত স্পেশাল হবে ভাবতে পারিনি। বৈশাখের দুই দিন আগেও তার (রাজ) মনে ছিল না কবে বৈশাখ! সে তো রীতিমতো সেদিন শুটিংয়ে ডেট করে রেখেছিল। আমিই মনে করিয়ে দিলাম। তারপর…! সে যে কত সব আয়োজন করে ফেললো!’

পরী আরও লিখেছেন, ‘আমরা দুজনে মিলে কাপড় ডিজাইন করছি। সে নিজে বাজারে গিয়ে সব থেকে বড় ইলিশটা কিনে আনলো। বৈশাখের সকালে ঘুম থেকে উঠেই আমার জন্যে খোপার ফুল এনে দিলো। বৈশাখের আগের রাতে ঠিক হলো আমরা বোটে করে ইফতারি করবো। পুরো বোট বুকিং করে আমরা ঘুরলাম ঘণ্টাখানেক। আহা বোটে কত্ত রকম মজার মুহূর্ত!’

‘একবার এক ঘাটে ডাব খেতে থামা, তো অন্য ঘাটে ফুডপান্ডার ফুড রিসিভ করা। এসব শেষে, না এখন এগুলোই থাকলো বাকি সব বলছি বলছি।’

স্বামীকে ধন্যবাদ দিয়ে পরী আরও লেখেন, ‘রাজ, থ্যাংক ইউ! জীবনের এসব মুহূর্ত এমন সুন্দর করে দিলে তুমি!’

স্ট্যাটাসে উল্লেখ না করলেও ছবি দেখে বোঝা যাচ্ছে, তারা হাতিরঝিল এলাকায় ঘুরেছেন।

পরীমনির অন্তঃসত্ত্বা হওয়ার খবর সবার জানা। বর্তমানে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়েই রাজের সঙ্গে তার প্রথম দেখা হয়। সেই দেখার মাত্র সাতদিনের মাথায় গোপনে বিয়ে করেন পরীমনি ও রাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ