1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ভারতের স্পিন ঘূর্ণিতে ধুঁকছে নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ আগস্ট, ২০১২
  • ১১১ Time View

দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ভারতের স্পিন বোলিংয়ে নাকাল হয়েছে নিউজিল্যান্ড। স্পিনার প্রজ্ঞান ওঝা ও রবিচন্দ্র অশ্বিনের মারাত্মক বোলিংয়ে প্রথম ইনিংসে ৫ উইকেটে ১০৬ রান তুলে দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। পিছিয়ে আছে ৩৩২ রানে।

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১০৬/৫ (ওভার ৪২)
ভারত প্রথম ইনিংস: ৪৩৮

আগের দিন ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন ভারতের দুই অপরাজিত ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা (১১৯) ও মহেন্দ্র সিং ধোনি (২৯)। প্রথম দিনের মতো জ্বলে উঠতে পারেননি ব্যাটসম্যানরা। তাই দলের স্কোরে ১৩১ রান যোগ হতেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।

আউট হওয়ার আগে ১৫৯ রান করেন চেতেশ্বর। আর ৭৩ রান আসে ধোনির ব্যাট থেকে। শেষ দিকে অশ্বিন (৩৭) ছাড়া লেজের দিকের ব্যাটসম্যানরা রান করতে পারেননি। শেষপর্যন্ত ৪৩৮ রানে অলআউট হয় ভারত।

জবাবে প্রথম ইনিংসে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড। দলের ৯৯ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়েছে তারা। অশ্বিন তিনটি ও প্রজ্ঞান নেন দুটি উইকেট। সাজঘরে ফেরা ব্যাটসম্যানরা হলেন ব্রেন্ডন ম্যাককালাম (২৫), মার্টিন গুপটিল (২), কেন উইলিয়ামসন (৩২), অধিনায়ক রস টেলর (২) ও ড্যানিয়েল ফ্লাইন (১৬)। ৩১ রান নিয়ে ব্যাট করছেন জেমস ফ্রাঙ্কলিন। এখনও রানের খাতা খোলেননি ক্রগার ভ্যান উইক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ