1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

আত্মহত্যা করতে চেয়েছিলেন ইলিয়ানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৬৯ Time View

পর্দায় গ্লামার, চেহারা, নান্দনিক অভিনয়গুণে সবার মন জয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। বাস্তবেও তার প্রাণোচ্ছল স্বভাবে মুগ্ধের সংখ্যা নেহাতই কম নয়। অথচ জানতেন কি, একসময় নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলেন লাখ যুবকের হৃদয় জয় করা এই অভিনেত্রী?

এবার রাখঢাক না করেই জীবনের অন্ধকার সময়ের কথা প্রকাশ্যে এনেছেন ইলিয়ানা। জানিয়েছেন, একসময় দেওয়ালে পিঠ ঠেকে যায় তার। তখনই মাথাচাড়া দিয়ে ওঠে আত্মহত্যার ভাবনা। শুধু তাই নয়, নিজের শারীরিক সমস্যা নিয়েও আগাগোড়া কথা বলেছেন অভিনেত্রী। ‘বডি ডিসমরফিক ডিসঅর্ডার’ নামক রোগের কারণে কী কী সমস্যায় পড়তে হয়েছে, সেই বর্ণনাও দিয়েছেন একাধিকবার।

এদিকে ইলিয়ানার জীবনের এই দুই তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে দাবি করা হয়, শারীরিক সমস্যার জন্যই মৃত্যুর পথে হাঁটতে চেয়েছিলেন অভিনেত্রী। বিষয়টি ইলিয়ানার নজর এড়ায়নি। পরিচিতদের নানাবিধ প্রশ্নের মুখে পড়তে হয় তাকে।

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে এসে পুরো বিষয়টি ব্যাখ্যা করেন ইলিয়ানা। খানিক রুষ্ট হয়েই জানান, ‘বডি ডিসমরফিক ডিসঅর্ডার’-এর কারণে তিনি আত্মহত্যার কথা ভাবেননি। তার কথায়: ‘প্রতিবেদনটি হয়তো সৎ উদ্দেশ্য নিয়েই লেখা হয়েছিল। কিন্তু সেখানে অনেক অসংগত কথা লেখা হয়েছে।’ শরীর নিয়ে সমস্যার সত্যতা জানিয়ে তিনি জানান, মাত্র ১২ বছর বয়স থেকে তার এ সমস্যা শুরু হয়েছে। কিন্তু সেটা সম্পূর্ণ অন্য একটি বিষয়। না জেনে ভুলভাল লিখে দেওয়াটা তার পছন্দ হয়নি।

এ ছাড়া ইলিয়ানা আরও জানান, শারীরিক সমস্যার কারণে আত্মহত্যার কথা তিনি কখনোই ভাবেননি। দুটি বিষয়কে তাই মিলিয়ে ফেলাও যুক্তিসংগত নয়। ‘বরফি’র নায়িকা বলেন, ‘একটা সময় আমি খুবই খারাপ অবস্থায় ছিলাম। তখন মৃত্যুর কথা ভেবেছিলাম। কিন্তু তার সঙ্গে আমার শারীরিক সমস্যার কোনো সম্পর্ক নেই। দুটো সম্পূর্ণ আলাদা বিষয়।’

একটা সময় ওজন বেড়ে যাওয়ায় কটাক্ষের মুখে পড়েছিলেন নায়িকা। তবে সেসবের তোয়াক্কা থোড়াই করেন ইলিয়ানা! নিজের শর্তে বাঁচেন তিনি। এ ছাড়া দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ ইলিয়ানা। জায়গা করে নিয়েছেন বলিউডেও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ