1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

ভাতের জন্য পরিশ্রম করি কিন্তু ভাত খেতে পারি না : নুসরাত ফারিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৬৬ Time View

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নানান গুণে গুণান্বিত তিনি। গ্ল্যামার, মেধা আর স্মার্টনেসের কারণে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন এই অভিনেত্রী। দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শিতা রয়েছে তার।

সময়টা ভার্চুয়াল। আড্ডা হোক কিংবা জরুরি কাজ। বাস্তবতার পাশপাশি এখন নিত্য-নতুন বাস্তবতা হচ্ছে ভার্চুয়াল জগৎ। এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। তা আর বলার অপেক্ষা থাকে না। ভার্চুয়াল এই দুনিয়ায় একটি মাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম।

আর তাইতো এই মাধ্যমকে কেন্দ্র করে সবাই আপডেট থাকতে চান। একজন সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সবাই কম বেশি নিয়মিত আপডেট থাকেন। তেমনি নুসরাত ফারিয়াও নিয়মিত পোস্ট করে নানান খবর কিংবা মনে কথা জানান সবাইকে।

তেমনি ১৪ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন ফারিয়া। সেখানে তিনি লেখেন, ভাতের জন্য পরিশ্রম করি কিন্তু ভাত খেতে পারি না। এই স্ট্যাটাসটির নিচে হ্যাশটেগ দিয়েছেন অভিনয়জীবন। এই স্ট্যাটাসের মাধ্যমে তিনি বুঝাতে চেয়েছেন নিজেকে ফিট রাখতে তিনি ভাত খান না।

সম্প্রতি ফারিয়া কলকাতায় নতুন একটি সিনেমার কাজ সম্পন্ন করে দেশে ফিরেছেন। চলচ্চিত্রটির নাম ‘রকস্টার’। অংশুমান প্রত্যুষ পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়ক যশ দাশগুপ্ত। বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও মুক্তি পাবে সিনেমাটি বলে জানান ফারিয়া।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ মার্চ প্রেমিক রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটি বদল করেন নুসরাত ফারিয়া। ৭ বছর প্রেমের পর তারা বাগদান সারেন। তবে গত বছরের অক্টোবরে ফারিয়া জানান, এখনই বিয়ের পরিকল্পনা নেই তার। আপাতত কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ