1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

‘কেজিএফ টু’ মুক্তির আগেই ৩৪৫ কোটি রুপি আয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৬৭ Time View

ভারতের কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমা মুক্তি পেল আজ। চলচ্চিত্রবোদ্ধারা মনে করছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছে সিনেমাটি।

কেজিএফ : চ্যাপ্টার ২ সিনেমার বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ৩৪৫ কোটি রুপিতে। কর্ণাটকে এই সিনেমার মুক্তি-পূর্ব ব্যবসা ১০০ কোটি রুপি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ৭৮ কোটি রুপি, তামিলনাড়ুতে ২৭ কোটি রুপি, কেরালায় ১০ কোটি রুপি, হিন্দি বেল্ট থেকে ১০০ কোটি রুপি এবং দেশের বাইরে প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ৩০ কোটি রুপি।

১০০ কোটি বাজেটের এই সিনেমা মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয়ের সম্ভাবনা রয়েছে। মুক্তির আগে অগ্রিম টিকিট বুকিংয়েই সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি দিয়েই ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ আয় করেছে ২৫ কোটি রুপির বেশি। ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হবেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। প্রশান্ত নীলের রচনা ও পরিচালনায় সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।
খবর আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ