1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

আরও ৫ বছর শীর্ষ পর্যায়ে খেলতে চান রামোস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৫৫ Time View

শীর্ষ পর্যায়ে আরো অন্তত চার থেকে পাঁচ বছর ফুটবল খেলা চালিয়ে যাবার আগ্রহ প্রকাশ করেছেন পিএসজির অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। লিগ ওয়ানের সম্প্রচার চ্যানেল প্রাইম ভিডিওতে দেয়া এক সাক্ষাতকারে রামোস এ ইচ্ছার কথা প্রকাশ করেছেন।

রিয়াল মাদ্রিদের হয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর ৩৬ বছর বয়সী রামোস জুলাইয়ে পিএসজিতে যোগ দেন। ইতোমধ্যেই তিনি স্প্যানিশ জাতীয় দলের হয় ২০১০ বিশ্বকাপ ও দুটি ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপও জয় করেছেন।

রামোস বলেন, ‘নতুন কোনো অভিজ্ঞতা অর্জনের আগে আরও অন্তত চার থেকে পাঁচ বছর শীর্ষ পর্যায়ে খেলা চালিয়ে যেতে চাই। পিএসজির সাথে আমার দুই বছরের চুক্তি হয়েছে। চুক্তির সমায় তিন বছর বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরপর দেখা যাক কি হয়। শারিরীক ভাবে যতদিন ফিট থাকবো আমার বিশ্বাস খেলার ওপর নিজের মনোযোগ ধরে রাখতে পারব।’

লিগ ওয়ানে আসার পর থেকে অবশ্য কাফ ইনজুরিতে ভুগছেন রামোস। ইনজুরি সমস্যায় এবারের মৌসুমের প্রথম পাঁচ মাসই তিনি বিশ্রামে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ