1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

প্রথমবার পূজা চেরির বিপরীতে আদর আজাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৬২ Time View

ঢালিউড সিনেমায় সম্ভাবনাময় নতুন নায়ক আদর আজাদ। চলচ্চিত্রে নাম লিখিয়ে একের পর এক নতুন সিনেমার খবরে তিনি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই বড় পর্দায় অভিষিক্ত হবেন। সম্প্রতি আবারো নতুন সিনেমায় যুক্ত হয়েছেন আদর আজাদ।

সিনেমার নাম ‘নাকফুল’। তার বিপরীতে প্রথমবার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। ফেরারী ফরহাদের গল্পে সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা আলোক হাসান।

জানা যায়, আজ বুধবার থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকাতে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। প্রথম দিনেই অংশ নেবেন আদর-পূজা। শ্রীমঙ্গলে একটানা ২০ দিন ‘নাকফুল’ সিনেমার শুটিং হবে। এরপর ঢাকা দিয়ে শেষ হবে সিনেমাটির চিত্রায়ণ।

এ প্রসঙ্গে আদর আজাদ সংবাদমাধ্যমকে বলেন, সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে। খুবই চমৎকার এই গল্পে গ্রামের সহজ সরল প্রতিবাদী একটি যুবকের চরিত্রে আমাকে দেখা যাবে। আমার নাম থাকে রাজু । গ্রামের একটি মেয়ের সাথে পরিচয় হয়। তারপর তার সঙ্গে ভালো একটি সম্পর্ক তৈরি হয়। এরপর ঘটতে থাকে নানান ঘটনা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই সিনেমাটি মুক্তি পাবে।

আদর-পূজা ছাড়াও নাকফুল সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, এল আর খান সীমান্ত, শিখা মৌ প্রমুখ। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার জন্য নির্মিত হচ্ছে জানালেন আলোক হাসান।

বর্তমানে আদর আজাদ অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘যাও পাখি বলো তারে’, ‘লাইভ’, ‘চিৎকার’, ‘তালাশ’সহ বেশ কয়েকটি সিনেমা। এছাড়া, তার হাতে রয়েছে বজলুর রাশেদ চৌধুরীর ‘পোড়া অন্তর’ ও ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমা দুটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ