1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

শিরোপার লড়াইয়ে ফিল্ডিংয়ে পাকিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৫৮ Time View

সিরিজের প্রথম দুই ম্যাচে দুই দলই পেয়েছে একটি করে জয়। ফলে আজ শনিবারের ম্যাচের জয়ী দলের হাতেই উঠবে সিরিজের শিরোপা। অঘোষিত এই ফাইনাল ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩৪৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জিতেছিল পাকিস্তান। সেই আত্মবিশ্বাস থেকেই আজকের ম্যাচেও পরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলো তারা। টানা তৃতীয় ম্যাচে আগে ব্যাট করতে নামবে অস্ট্রেলিয়া।

এই ম্যাচে দুই দলেই আছে একটি করে পরিবর্তন। পাকিস্তান একাদশে সৌদ শাকিলের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে আসিফ আলিকে। অন্যদিকে মিচেল সুয়েপসনকে বসিয়ে জেসন বেহরেনডর্ফকে একাদশে নিয়েছে অসিরা।

পাকিস্তান একাদশ: ফাখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আসিফ আলি, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, জাহিদ মাহমুদ ও শাহিন শাহ আফ্রিদি।

অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), বেন ম্যাকডারমট, মার্নাস লাবুশেল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, শন অ্যাবট, নাথান এলিস, জেসন বেহরেনডর্ফ ও অ্যাডাম জাম্পা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ