1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

জটিল রোগে আক্রান্ত ‘মিস ইউনিভার্স’ হারনাজ সান্ধু

Reporter Name
  • Update Time : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৬৯ Time View

সুস্মিতা সেন ও লারা দত্তের পর তৃতীয় ভারতীয় হিসেবে ‘মিস ইউনিভার্স’ খেতাব জিতেছেন হারনাজ সান্ধু। ফলে ২১ বছর পর গত ডিসেম্বরে ভারতে ফেরে বিশ্বসুন্দরীর মুকুট।

তবে মিস ইউনিভার্স খেতাব জিতে দেশে ফেরার তিন মাস পরই দুঃসংবাদ শোনালেন হারনাজ। ক্রমাগত বেড়ে যাচ্ছে তার ওজন। কোনো ডায়েটেই নিয়ন্ত্রণে আসছে না শরীর।

তবে এটি স্বাভাবিক কোনো কারণে নয়। জটিল রোগে আক্রান্ত হয়েছেন মিস ইউনিভার্স হারনাজ। ওই রোগের পার্শ্বপ্রতিক্রিয়ায় অস্বাভাবিকভাবে মুটিয়ে যাচ্ছেন পাঞ্জাবের ২১ বছর বয়সী এ সুন্দরী।

হারনাজ গত বছরের ১৩ ডিসেম্বর ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’ হিসেবে মিস ইউনিভার্স জেতেন। সেদিন প্রশংসার জোয়ারে ভেসেছিলেন পাঞ্জাবের এ তরুণী। তবে সেই সুখকর সময় যেন দ্রুত পাল্টে গেছে। পাল্টে গেছে তার ভক্তদের মানসিকতাও।

ওজন বাড়ার কারণে তাকে বিদ্রুপ সইতে হচ্ছে। এ বিষয়ে মুখ খুলেছেন হারনাজ নিজে। জবাব দিয়েছেন বিদ্রুপের। হারনাজ জানান, তিনি সিলিয়াক রোগে আক্রান্ত। সেই কারণে তার ওজন বেড়ে যাচ্ছে।

কী এই রোগ? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি অটোইমিউন কন্ডিশন, যাতে মানুষের ইমিউন সিস্টেম তারই শরীরের বিরুদ্ধে কাজ করে। গ্লু-টেন জাতীয় খাবারে এটি আরও সক্রিয় হয়ে ওঠে।

এ কন্ডিশনের প্রভাবে অপুষ্টিজনিত সমস্যা, স্নায়ু ও হাড়ের সমস্যা মারাত্মক রূপ নিতে পারে। এতে ওজন কমে যেতেও পারে, আবার অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। দীর্ঘ সময়ের জন্য হজমের সমস্যার শঙ্কাও থাকে।

নিজের এ রোগের বিষয়ে কথা বলতে গিয়ে হারনাজ বলেন, ‘প্রথমে আমাকে কম ওজনের জন্য কথা শুনতে হতো। এখন ওজন বাড়ছে, তবুও কটাক্ষ শুনতে হচ্ছে। নিজের পছন্দের খাবার খেতে পারি না।’

তবে রোগ ও মোটা হওয়া নিয়ে মোটেও চিন্তিত নয় বলে জানিয়েছেন হারনাজ। তিনি বলেন, ‘শরীর নিয়ে আমি বরাবরই সন্তুষ্ট। কে কী বললো বা না বললো তা চিন্তা করার সময় কই?’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ