1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

উইলিয়ামসনকে ১২ লাখ রুপি জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৫৮ Time View

রাজস্থান রয়্যালসের কাছে ৬১ রানে হারের দুঃখ না কাটতেই সানরাইজার্স হায়রদাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনের জন্য দুঃসংবাদ। স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে নিউজিল্যান্ডের তারকাকে।

১২ লাখ রুপি গুনতে হবে উইলিয়ামসনকে। রবিবার পুনের এমসিএ স্টেডিয়ামে রাজস্থানের বিপক্ষে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পারেনি ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।

আইপিএলের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘২৯ মার্চ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আইপিএলে ম্যাচে স্লো ওভার রেটের কারণে সানরাইজার্স হায়দরাবাদকে জরিমানা করা হয়েছে।’

এই মৌসুমে প্রথমবার স্লো ওভার রেটের কারণে ন্যূনতম শাস্তি হিসেবে উইলিয়ামসনকে ১২ লাখ রুপি জরিমানা করার কথা বলা হয়েছে ওই বিবৃতিতে।

এবারের আইপিএলে উইলিয়ামসন প্রথম নয়, মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাও একই অপরাধে জরিমানা গুনেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ