1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ১১৫ Time View

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজারামপুর গ্রামে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বসুরহাট-দাগনভূঁইয়া সড়কের ওপর এ ঘটনা ঘটে।

তবে এ বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী আশপাশের লোকজন একটি শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রীর বাড়ির সামনে বসুরহাট-দাগনভূঁইয়া সড়কে একটি ফটকাবাজি অথবা ককটেল ছোড়া হয়। তবে কারা ওই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ