1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

চারদিন পর করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৮১

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৫১ Time View

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১১৯ জনে।

উল্লেখ্য, এর আগে টানা চারদিন করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ।

এছাড়া একই সময়ে নতুন করে আরও ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৬ শতাংশ।

সোমবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৯৯৩ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৮ হাজার ৭৯৭ জনে।

একই সময়ে ৮৭৯টি পরীক্ষাগারে ৯ হাজার ৫৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ৯ হাজার ৩৯৭টি নমুনা।

ফলে করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৭ লাখ ৯৭ হাজার ৩৫১টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ