1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

জ্যাক লিচ ও সাকিব মাহমুদের জুটিতে ২০০ পার ইংল্যান্ডের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৫৬ Time View

তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ বোলারা। ৯০ রানে ৮ উইকেট হারানো দলকে খাদের কিনারায় দাঁড়িয়ে লড়াই করে দশম উইকেট জুটিতে সম্মান জনক সংগ্রহ এনে দিয়েছে জ্যাক লিচ ও সাকিব মাহমুদ। এ দুজনের ৯০ রানের সুবাধে শেষ পর্যন্ত ২০৪ রানে থামে জো রুটের দল।

আগের দুই টেস্টে ড্র হওয়ায় শেষ ম্যাচটি হয়ে ওঠেছে সিরিজ নির্ধারণী।

এমন সমীকরণে গ্রেনাডা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠায় উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।

শুরু থেকেই ইংলিশ ব্যাটারদের গতিতে পরাস্ত করতে আগ্রাসী মনোভাব নিয়ে বল করে উইন্ডিজরা। ২৩ রানে আসে প্রথম সাফল্য। জ্যাক ক্রাওলিকে ফেরান কাইল মেয়ার্স। এর পর অধিনায়ক কোনো রান না করে ফিরলে চাপে পড়ে সফরকারী দল। এরপর একের পর এক উইকেট তুলে নিয়ে চাপ অব্যাহত রাখে উইন্ডিজ বোলাররা।

৯০ রানে আট উইকেটের দলে পরিণত হলে লজ্জার শঙ্কা তৈরি হয়। তবে খাদের কিনারায় দাঁড়িয়ে লড়াই করেন শেষ দুই ব্যাটার লিচ ও সাকিব মাহমুদ। দিনের শেষ বেলায় দশম উইকেট জুটিতে আসে ৯০ রান। শেষ পর্যন্ত ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় ২০৪ রান। যেখানে লিচ ১৪১ বল মোকাবেলা করে ৪১ রান তুলে অপরাজিত থাকলেও ১১৮ বল লড়াই করে ৪৯ রান তুলে জার্মেইন ব্ল্যেকউডের শিকারে পরিণত হন সাকিব।

উইন্ডিজদের মধ্যে সর্বোচ্চ তিন ইংলিশ ব্যাটারকে ফিরিয়েছেন জায়ডেন সিলেস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ