1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

তাসকিনকে আইপিএল খেলার ছাড়পত্র দেয়নি বিসিবি

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৫৮ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল লখনউ সুপার জায়ান্টের পক্ষ থেকে তাসকিনকে নেওয়ার আগ্রহ জানানো হয়। কিন্তু তাকে আইপিএল খেলার অনুমতি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ (সোমবার) সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন বোর্ডের ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

রাজধানীর বনানীতে সংবাদমাধ্যমকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তাসকিন তাদের জানিয়ে দিয়েছে সে খেলবে না, যেতে পারছে না। সে দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের হয়ে খেলবে।’

তাসকিনকে ছাড়পত্র না দেওয়ার ব্যাখ্যায় জালাল ইউনুস বলেন, ‘আপনারা জানেন যে লখনউ দল তাকে চেয়েছিল। সেটা বিসিসিআই আমাদেরকে জানিয়েছিল। কিন্তু সামনে দক্ষিণ আফ্রিকায় আমাদের দুটো টেস্ট আছে একটা ওয়ানডে আছে, তো আমরা চাইব না যে এই সিরিজ বাদ দিয়ে সে এখন আইপিএলে যাক।’

‘জাতীয় দলের দায়বদ্ধতা অবশ্যই এক নম্বর। এর সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না। সুতরাং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তাকে বলেছি, এই সিরিজটা চালিয়ে যেতে এবং সে এই সিরিজটা চালিয়ে যাবে।’

তাসকিন আহমেদ বর্তমানে আছেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে বাংলাদেশ দলের হয়ে ওয়ানডে সিরিজ খেলছেন তিনি। লখনউ চাচ্ছে এই সিরিজ শেষেই তাসকিনকে পেতে। সেক্ষেত্রে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে না ডানহাতি পেসারের।

আইপিএলের এই দল থেকে বলা হয়, তাসকিনকে ছাড়পত্র দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত আজকের (সোমবার) মধ্যেই তাদের জানাতে হবে।

এবার মেগা নিলামে ইংল্যান্ডের পেসার মার্ক উডকে দলে নিয়েছিল লখনউ। তবে আইপিএল শুরুর আগেই ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন এই ইংলিশ ক্রিকেটার। তার পরিবর্তেই তাসকিনকে দলে নিতে চায় লখনউ।

নিলাম থেকে আগেই দল পেয়েছেন বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমান। এবার দিল্লি ক্যাপিটালসে নাম লিখিয়েছেন বাঁহাতি কাটার স্পেশালিস্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ