1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

‘দ্য কাশ্মীর ফাইলস’-এর প্রশংসায় আমির খান

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৬৭ Time View

ভারতের জাতীয় ইস্যুতে রূপ নিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই সিনেমা বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করছে। প্রতিদিনই এর আয় বাড়ছে। ‘রাধে শ্যাম’, ‘বচ্চন পাণ্ডে’র মতো বিগ বাজেটের সিনেমাও এর প্রভাবে কোণঠাসা হয়ে গেছে।

১৯৯০ কাশ্মীর থেকে হিন্দু পণ্ডিতদের বিতাড়িত করার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। যার ফলে ভারতীয় হিন্দুদের কাছে সিনেমাটি ব্যাপক গ্রহণযোগ্যতা পাচ্ছে। এমনকি দেশটির সরকারও এই সিনেমার সমর্থনে রয়েছে।

এবার ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সমর্থনে কথা বললেন বলিউড সুপারস্টার আমির খান। তার মতে, এ বিষয় নিয়ে সিনেমা হওয়া উচিত ছিল। আমির বলেন, ‘কাশ্মীর পণ্ডিতদের সঙ্গে যা হয়েছে, তা সত্যিই খুব দুঃখজনক। এই ঘটনা ভারতীয় ইতিহাসের হৃদয়বিদারক একটা অংশ। যা গভীর ক্ষতের জন্ম দিয়েছে। আমার মনে হয়, এমন একটি বিষয় নিয়ে সিনেমা হওয়া উচিত ছিল। এই সিনেমার গোটা টিমকে শুভেচ্ছা।’

আমির খান অবশ্য এখনো সিনেমাটি দেখার সময় পাননি। শিগগিরই দেখবেন বলে জানিয়েছেন। তার ভাষ্য, “দ্য কাশ্মীর ফাইলস’ যে বিষয় নিয়ে তৈরি হয়েছে, তা দেশের মানুষের জানা উচিত। প্রত্যেক ভারতীয়র এই সিনেমা অবশ্যই দেখা উচিত। আমার এখনও দেখা হয়ে ওঠেনি। খুব শিগগিরই দেখে ফেলব।”

কেবল প্রশংসা নয়, বহু মানুষ এই সিনেমার সমালোচনাও করছে। বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর বলেছেন, ‘হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই ভারতেরই বাসিন্দা। সবারই শান্তিতে থাকা উচিত। তাদের একে অন্যকে প্রয়োজন। পরস্পরকে ছাড়া থাকতে পারবেও না। কোনো এক সিনেমার জন্য বিভাজনের পরিস্থিতি তৈরি হওয়া ঠিক নয়। এমন সিনেমার মাধ্যমে যারা সেই শান্তি নষ্ট করছেন, তাদের কাছে জবাব চাওয়া উচিত। জানানো উচিত, এমনটা করলে সমাজের ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।’

উল্লেখ্য, ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার প্রমুখ। মুক্তির ৯ দিন পেরিয়ে সিনেমাটির আয় ১৫০ কোটি রুপি ছাড়িয়েছে। এর বাজেট মাত্র ১৪ কোটি রুপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ