1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও ফ্রিজ খাগড়াছড়িতে আগুনে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীউদযাপন ‘নসিব’ দিয়ে ঢাকার সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি রংপুর আদালত ভবনে লিফট সংকট, ৩০ আদালতের জন্য ২ লিফট মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরে আগ্রহী বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে সরকারের প্রতিনিধি: জহির উদ্দিন স্বপন ক্রিকেট-ফুটবলে আজকের টিভি সূচি তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে এক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার, নেপথ্যে কিসের আশঙ্কা

বন রক্ষা করতে হলে মাঠ পর্যায়ে শূন্য পদ পূরণ করতে হবে : বনমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৫৫ Time View

বন রক্ষা করতে হলে মাঠ পর্যায়ে সব শূন্য পদ পূরণ করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি বলেন, বাংলাদেশ ঘনবসতি দেশ হওয়া সত্ত্বেও আমরা এখন পর্যন্ত বন সুরক্ষা করতে পেরেছি।

এজন্য সবাইকে ধন্যবাদ জানাই। মাঠ পর্যায়ে আমাদের কর্মীর অভাব হলে, শূন্য পদ পূরণ করতে হবে।

সোমবার (২১ মার্চ) দুপুরে রাজধনীর আগারগাঁও বন ভবন হৈমন্তি মিলনায়তনে ‘আন্তর্জাতিক বন দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার। ’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, সরকারের একার পক্ষে বন রক্ষা করা সম্ভব নয়। বন সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবার সমর্থন নিয়ে আমরা বন রক্ষা করতে পারবো। তাহলে আমাদের কেউ আঘাত করতে পারবে না। জেলা পর্যায়ে যে সভা হবে সে সময় আপনাদের সমস্যার কথা উপস্থাপন করবেন। আমরা বনকে আরও উন্নত করতে চাই। বন রক্ষা করতে হলে বনের খালি জায়গা গুলোতে আরও গাছ লাগাতে হবে।

আদিবাসীদের প্রতি অনুরোধ জানিয়ে মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, বনে যেসব আদিবাসীরাও বসবাস করেন তাদের গাছ রক্ষা করতে হবে। আদিবাসী হিসেবে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন। যদি তারা বন ধ্বংস করে তাহলে তারাও আদিবাসীত্ব হারাবেন। তাদের প্রতি আমার অনুরোধ তারা যেন বনের কোনো ক্ষতি না করে। বনে তারা যেন আদিবাসী হিসেবে থাকে।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ