1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

কোনালের পুরস্কার বাতিলের রিট: শুনানি ২ সপ্তাহের জন্য মুলতবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৬৯ Time View

ঢাকাই চলচ্চিত্রের নায়ক শাকিব খান অভিনীত ‘বীর’ চলচ্চিত্রের ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’ শিরোনামে গানে কণ্ঠ দেন সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। এ গানে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান। সেই পুরস্কার বাতিলের জন্য করা রিটের বিষয়ে শুনানি মুলতবির আদেশ দিয়েছেন হাইকোর্ট।

জানা গেছে, শুনানির নির্ধারিত দিনে রবিবার (১৩ মার্চ) আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খান জিয়াউর রহমান। সেদিন আদালত দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি ঘোষনা করে। হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

বুধবার (১৬ মার্চ) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট খান জিয়াউর রহমান।

এর আগে গত ৭ মার্চ কোনালের পাওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিলের জন্য হাইকোর্টে রিট আবেদন করা হয়। উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য শেখ শামীমের পক্ষে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খান জিয়াউর রহমান। রিটে তথ্য মন্ত্রণালয় ও জুরি বোর্ডসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

উল্লেখ্য, ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অবুঝ হৃদয়’ সিনেমার ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। আহম্মেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরে ‘তুমি আমার জীবন’ শিরোনামের ওই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন রুনা লায়লা ও অ্যান্ড্রু কিশোর। তুমুল জনপ্রিয় এ গানটিরই ব্রিজলাইন নিয়ে ‘বীর’ ছবির জন্য নতুন করে ‘ভালোবাসার মানুষ তুমি’ গানটি তৈরি করা হয়েছে। গানটি লিখেছেন কবির বকুল। ভারতের সংগীত পরিচালক আকাশ সেনের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দেন ইমরান ও কোনাল। সিনেমাটি মুক্তির পরই এ গান নিয়ে সমালোচনা ও বিতর্ক শুরু হয়।

তথ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে গানটির নাম ‘ভালোবাসার মানুষ তুমি’ লেখা হয়েছে। তবে শাকিব খানের এস কে ফিল্মসের ইউটিউব চ্যানেলে গানটি ‘তুমি আমার জীবন’ নামে প্রকাশ করা হয়েছে। গানটি নিয়ে সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হওয়ায় ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল তখন বিব্রত বলে প্রতিক্রিয়া দেন। তবে কোনাল নিজে এ নিয়ে কোনো মন্তব্য করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ