1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমানোর তাগিদ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৪৭ Time View

ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পানির সংকট কাটাতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম ওয়াসা বাস্তবায়িত শেখ হাসিনা পানি শোধনাগার-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি চট্টগ্রাম। তাই এই বন্দর নগরীর উন্নয়নে নানা ধরণের পদক্ষেপ নিয়েছে সরকার। নগরের সৌন্দর্য রক্ষা করে ব্যবসা বাণিজ্যের জন্য শিল্প কলকারখানার ব্যবস্থা করা হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, যারাই শিল্প কলকারখানা গড়ে তুলবে বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ নজর দিতে হবে। বৃষ্টির পানি ও বর্ষাকালে নদীর পানি সংরক্ষণ করে কাজে লাগাতে হবে। কর্ণফুলি নদী যেন কোনভাবে দূষিত না হয় সে বিষয়ে বিশেষ নজর রাখতে হবে।

ঢাকায় পানির সংকট নেই এমনটি জানিয়ে সরকারপ্রধান বলেন, এই সরকার ক্ষমতায় এসে পানি সংকট নিরসনে নানা ধরণের পদক্ষেপ নিয়ে তা বাস্তবায়ন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ