1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

কলকাতার সিনেমায় ফারজানা চুমকি ও নাদিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৬৩ Time View

দুই প্রজন্মের জনপ্রিয় দুই অভিনেত্রী ফারজানা চুমকি ও সালহা খানম নাদিয়া। তারা কলকাতার সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম ‘সুনেত্রা সুন্দরম’। পরিচালনা করবেন শিব রাম শর্মা। গল্প লিখেছেন অর্পিতা রায় চৌধুরী।

নাদিয়া জানান, আগামী ২৩ মার্চ থেকে কলকাতার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হবে। নিরাপদ শৌচাগারের জন্য সামাজিক আন্দোলন নিয়েই সিনেমা গল্প।

ফারজানা চুমকি সিনেমাটির পোস্টার ফেসবুকে শেয়ার দিয়েছেন। সেখান থেকে জানা গেল, রাস্তায়ঘাটে চলাফেরা করতে গিয়ে যথেষ্ট শৌচালয়ের অভাব অনুভব করা, যেগুলো আছে সেগুলোও সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কি না, শৌচালয় না ব্যবহার করার তাগিদে অধিকাংশ মেয়েরাই নানা রোগব্যাধিতে আক্রান্ত হন; এসব নিয়ে নানা চিত্র ফুটে উঠবে ছবিতে।

নাদিয়া বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকে ভিন্নধর্মী গল্পে কাজ করতে চেয়েছি। ‘সুনেত্রা সুন্দরম’-এর গল্প তেমনই। আশা করছি ভালো একটি ছবি হতে যাচ্ছে। এর কাজে অংশ নিতে ২০ মার্চ কলকাতা যাচ্ছি।’

এতে আরও অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী পার্ণো মিত্রসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ