1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশালে হত্যা মামলায় এলজিইডির সাবেক প্রকৌশলীর যাবজ্জীবন | আইন ও আদালত কেবল প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে হাই কোর্টে রিট আবেদন সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ

প্রণবের সঙ্গে বৈঠক এরশাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ আগস্ট, ২০১২
  • ২৬৫ Time View

প্রণব মুখোপাধ্যায় ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বাংলাদেশের প্রথম রাজনীতিক নেতা হিসেবে তার দেখা পেলেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।

ভারত সফররত এরশাদ শুক্রবার নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তাদের সাক্ষাতের চিত্র ভারতের রাষ্ট্রপতি কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

তবে বৈঠকে কী নিয়ে তারা আলোচনা করেছেন, তা সেই বিষয়ে কিছু প্রকাশ করা হয়নি।

প্রণব গত মাসে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। বাংলাদেশের রাজনৈতিক মহলে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গের কংগ্রেসের এই নেতার শ্বশুরবাড়ি বাংলাদেশের নড়াইলে।

কংগ্রেসের বর্ষীয়ান নেতা হিসেবে মনমোহন সিংয়ের এই সরকারে পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছিলেন প্রণব।

ভারত সফররত সাবেক রাষ্ট্রপতি এরশাদ গত ১৪ অগাস্ট মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেন। ঢাকার সঙ্গে সম্পর্ককে যে নয়া দিল্লি অনেক গুরুত্ব দেয়, বৈঠকে মনমোহন তাই বলেছেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়।

ওই বৈঠকে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নেতা এরশাদ তিস্তার পানি বণ্টন চুক্তি দ্রুত করার তাগিদ দেন। বিতর্কিত টিপাইমুখ বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দুই দেশের সমঝোতার ওপরও জোর দেন তিনি। ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি কার্যকরের আহ্বানও জানান তিনি।

ছয় দিনের সফর শেষে ১৮ অগাস্ট এরশাদের দেশে ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ