1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

অহেতুক পণ্যের দাম বাড়াচ্ছেন অসাধু ব্যবসায়ীরা: হানিফ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৪৬ Time View

করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অজুহাতে দেশের কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম ইচ্ছামতো বাড়িয়ে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।

বুধবার (৯ মার্চ) কক্সবাজার জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, করোনা এবং সাম্প্রতিক যুদ্ধের কারণে সারা পৃথিবীতে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের মূল্য বাড়িয়ে দিচ্ছেন। সৃষ্ট পরিস্থিতি নজরে রেখে সরকার পণ্যের মূল্য নিয়ন্ত্রণের জন্য কাজ করছে।

বিএনপি-জামাতের কারণে বাংলাদেশ আজ উন্নয়ন থেকে বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। তাই সরকারের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করার পায়তারা করছেন। তাদের ষড়যন্ত্রের কারণেই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এ সময় জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ