1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

হলিউডের এড শিরানের বিরুদ্ধে গান চুরির অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৬৯ Time View

বর্তমান প্রজন্মের কাছে এড শিরান জনপ্রিয় নাম। তার গানে মুগ্ধ বিশ্বের কোটি শ্রোতা। তবে সম্প্রতি এই গায়কের বিরুদ্ধে উঠেছে ক্রেডিট না দিয়ে গানের আইডিয়া চুরির অভিযোগ। এমন তথ্যই জানা গেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বরাতে।

২০১৭ সালে প্রকাশিত জনপ্রিয় গান ‘শেপ অব ইউ’ গানটি নকল করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সামি চোকরি ওরফে সামি সুইচ এবং রস ও’ডোনোগুই দাবি করেছেন এড শিরানের ‘শেপ অব ইউ’ -এর হুড অংশটি ২০১৫ সালে প্রকাশিত তাদের ‘ওহ হোয়াই’ গান থেকে নেওয়া হয়েছে।

যার ফলে অভিযোগকারীদের আইনজীবী অ্যান্ড্রু সাটক্লিফ লন্ডন হাইকোর্টে গায়ককে জিজ্ঞাসাবাদ করেন। তার গান লেখা এবং তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান।

তবে অভিযোগটি অস্বীকার করেছেন শিরান। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, তার ‘শেপ অব ইউ’ গানটি লেখার আগে তিনি ‘ওহ হোয়াই’ গানটি শুনেছিলেন। আরও জানান, তিনি কারও কাছ থেকে আইডিয়া নিলে তাকে সেই ক্রেডিট দেন।

এখন পর্যন্ত তার ট্র্যাক রেকর্ড হাইলাইট করে এড শিরান বলেছেন, ‘আমি ইতিমধ্যে নিজের এবং অন্যান্য জনপ্রিয় শিল্পীদের জন্য মৌলিক গান লিখে জনপ্রিয়তা ও সফল ক্যারিয়ার তৈরি করেছি। অন্য লেখকদের গান চুরি করার অভ্যাস থাকলে আমি তা করতে পারতাম না।’

২০১৭ সালে মুক্তির পর ‘শেপ অব ইউ’ যুক্তরাজ্যের টপ চার্টে ১৪ সপ্তাহ ধরে শীর্ষে ছিল। হয়েছিল বিশ্বজুড়ে সর্বোচ্চ বিক্রি হওয়া গানগুলোর একটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ