1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

এবার হলিউডে অভিনয় করবেন আলিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৭০ Time View

বলিউডের অন্যতম অভিনেত্রী আলিয়া ভাট। দিন দিন তার অভিনয়ের দক্ষতা বেড়েই চলছে। পাল্লা দিয়ে বাড়ছে জনপ্রিয়তা। ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ ছবি দিয়ে করণ জোহরের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন এই নায়িকা। তারপর থেকে একরে পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন।

সর্বশেষ সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই’ সিনেমা দিয়ে সাফল্যের আকাশ ছুঁয়েছেন তিনি। অনবদ্য অভিনয় দিয়ে জয় করেছেন কোটি দর্শকের মন। যার ফলে ছবিটি হাঁটছে ব্যবাসায়িক সাফল্যের নতুন রেকর্ডের পথে।

এমনি সময়ে খবর পাওয়া গেল, এবার হলিউডে অভিষেক হতে চলেছে আলিয়া ভাটের। নেটফ্লিক্সের স্পাই থ্রিলার ‘হার্ট অফ স্টোন’-এ দেখা যাবে তাকে ৷

‘ওয়ান্ডার ওম্যান’খ্যাত অভিনেত্রী গল গ্যাডট ও জেমি ডোরন্যানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এই বলি তারকা।

অ্যারোনটস চলচ্চিত্র নির্মাতা টম হার্পার পরিচালনায় ‘হার্ট অফ স্টোন’র গল্পটি লিখেছেন গ্রেগ রুকা এবং অ্যালিসন শ্রোডার।

তবে আলিয়ার চরিত্রটি কি হতে চলেছে সেই রহস্য এখনও জানাননি নির্মাতারা ৷ বলি অভিনেত্রীর হলিউড যাত্রার খবরে তার ভক্তরা শুভেচ্ছার বন্যা বইয়ে দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ