1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

নতুন কর্মী বাচাইয়ে অতীত যাচাই বাচাই করে নিতে হবে: রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৪৭ Time View

রেলপথমন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, নতুন কর্মী বাচাইয়ের ক্ষেত্রে তাদের অতীত রাজনৈতিক কর্মকান্ড এবং কোন পরিবার থেকে কিভাবে আসলো তা যাচাই বাচাই করে তাদের নিতে হবে। সামনে আমাদের কিন্তু বড় চ্যালেঞ্জ, জনগণই আমাদের শক্তি।

আজ শুক্রবার (৪ মার্চ) দুপুরে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত থেকে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি জামাত, সাম্প্রদায়িক যে শক্তি এই শক্তি কিন্তু এখনো সক্রিয় আছে। ছাত্র শিবির-জামাত এর কর্মকান্ড এখন দেখছিনা, এখন তারা সক্রিয় নাই। কিন্তু এই জামাত শিবিরের লোকজন বিভিন্ন ভাবে দলে ঢোকার জন্য সক্রিয় আছে।

জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া ইসলাম, সাধারণ সম্পাদক জাকিয়া খাতুনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ