1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে: ইরানের প্রেসিডেন্ট নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে : আসিফ মাহমুদ র‌্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম এসআইএফ ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র: খামেনি ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত আমির নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই জিয়া নন, স্বাধীনতার প্রথম ঘোষক ড. অলি আহমদ: চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর অর্থ আত্মসাৎ: মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আ.লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে: এমপি মুকুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৩৭ Time View

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি বলেছেন, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার মানুষ আজ শান্তিতে বসবাস করছে। মানুষ আজ শান্তি চায়। আওয়ামী লীগ সরকার দেশের শান্তি চায়। আয়ামী লীগ একটি সর্ববৃহৎ সংগঠন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে দেশের আজ উন্নয়ন হচ্ছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে কুলসুম রহমান স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

এমপি মুকুল বলেন, বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কোন ষড়যন্ত্রই দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। প্রধান মন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য আমাকে দায়িত্ব দেয়ার পর আমি সাধ্য মতো আপনাদের সেবা করার চেষ্টা করেছি। করোনা দূর্যোগ মুহুর্তে ঘরে থাকা কর্মহীন অসহায় মনুষদের দ্বারে দ্বারে গিয়ে আমি সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি।

হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন কর্মীসভায়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী ও টবগী ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার বক্তব্য রাখেন। আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কর্মীসভায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ