1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

শ্রেয়াসের ব্যাটে ভারতের হোয়াইট ওয়াশ উৎসব

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬০ Time View

সাবেক কোচ রবি শাস্ত্রী, সাবেক অধিনায়ক কোহলির বাঁ চোখে ছিলেন বলেই টি-২০ বিশ্বকাপ দলে হয়নি শ্রেয়াস আইয়ারের জায়গা। সুপার টুলেভ-থেকে ভারতের বাদ পড়ায় শ্রেয়াস আইয়ারের উপেক্ষার প্রসঙ্গটি চলে এসেছিল সামনে। হয়েছে তা নিয়ে বিস্তর সমালোচনা।

রাহুল দ্রাবিড় কোচের দায়িত্ব নিয়েই সুনজর দিয়েছেন শ্রেয়াস আইয়ারের দিকে। নতুন অধিনায়ক রোহিত শর্মাও টি-২০ ক্রিকেটে শ্রেয়াসকে দিয়েছেন ৩ নম্বরে ব্যাটিংয়ে সবুজ সংকেত। কোচ-অধিনায়কের ইয়েস কার্ড পেয়েই নিজেকে মেলে ধরেছেন এই টপ অর্ডার।

কোহলির পজিশনে ব্যাটিংয়ে নেমে ব্যাটে তুলছেন ঝড়। শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজে দু’দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছেন শ্রেয়াস একাই। তিন ম্যাচেই ম্যচ উইনার শ্রেয়াস। লখনৌ-তে ৫৭ রানের হার না মানা ইনিংসে শুরু। ধর্মশালায় পরের দুটি ম্যাচে ৭৪* ও ৭৩* !

তিন ম্যাচের সিরিজে ১৭৪.৩৫ স্ট্রাইক রেটে ২০৪। সিরিজে রান সংগ্রহে তার ধারে কাছে নেই কেউ। নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রীলংকার সানাকার সংগ্রহ ১২৪। রোববার ধর্মশালায় সিরিজের শেষ ম্যাচে শ্রীলংকার ১৪৬/৫ চেজ করে ১৯ বল হাতে রেখে ভারত ৬ উইকেটে জিতে হোয়াইট ওয়াশের উৎসব করেছে শ্রেয়াস আইয়ারের ৪৫ বলে ৯ চার, ১ ছক্কায় ৭৩ রানের হার না মানা ইনিংসে।

প্রথমে ব্যাট করে শ্রীলংকা এদিন অভিষ খানের বোলিংয়ে (৪-১-২৩-২) থামে ১৪৬-এ। ব্যাটিং পাওয়ার প্লে-র ৬ ওভারেই শ্রীলংকাকে ব্যাকফুটে (১৮/৩) নামিয়েছে এই পেসার। সেখান থেকে ৫ম জুটির ৩১, অবিচ্ছিন্ন ৬ষ্ঠ জুটির ৪৯ বলে ৮৬ রানে স্কোর টেনে নিতে পেরেছে শ্রীলংকা ১৪৬/৫ পর্যন্ত। যে স্কোরে অবদান অধিনায়ক দাসুন সানাকার ৩৮ বলে ৯ চার, ২ ছক্কায় ৭৪*।

অধিনায়ক হিসেবে সাফল্য পেলেও রোহিত শর্মা ছিলেন অফফর্মে। লখনৌয়ে সিরিজের প্রথম ম্যাচে ৪৪ রান করলেও ধর্মশালায় পরের দুটি মাচে ১ ও ৫ রানে থেমেেছেন তিনি। রোববার চামিরার বলে মিড উইকেটে ক্যাচ দিয়েছেন ৫ রানের মাথায়। তবে ভারত অধিনায়কের দ্রুত বিদায়েও শঙ্কায় পড়তে হয়নি ভারতকে। টি-২০তে ৬ষ্ঠ ফিফটির ইনিংসে(৪৫ বলে ৯ চার, ১ ছক্কায় ৭৩*) ম্যাচ ফিনিশ করেছেন শ্রেয়াস আইয়ার। মার খেয়েও ২ উইকেট পেয়েছেন লংকান পেসার লাহিরু কুমারা (৩.৫-০-৩৯-২)।

ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ-দুটি পুরস্কারই পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

শ্রীলংকা : ১৪৬/৫ (২০.০ ওভারে)
ভারত : ১৪৮/৪ (১৬.৫ ওভারে)
ফল : ভারত ৬ উইকেটে জয়ী।
সিরিজ : ভারত ৩-০ তে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : শ্রেয়াস আইয়ার (ভারত)।
ম্যান অব দ্য সিরিজ : শ্রেয়াস আইয়ার (ভারত)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ