1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী

দেশে লকডাউনের প্রয়োজন নেই : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৬ Time View

দেশে আর লকডাউনের প্রয়োজন হবে না, জোর দেওয়া হবে টিকা কার্যক্রম ও মাস্ক পরায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় দেশে পর্যাপ্ত পরিমাণ টিকা মজুত করা হয়েছে, যা বিশ্বের অনেক দেশ করতে ব্যর্থ হয়েছে।

শুধু তাই নয়, বিনামূল্যে টিকা কার্যক্রমের পাশপাশি করোনার পরীক্ষা ও চিকিৎসায় নজির স্থাপন করেছে বর্তমান সরকার। যার সুফল ভোগ করছে দেশবাসী। করোনার সংক্রমণ নেমে এসেছে ৫ শতাংশের নিচে। ভবিষ্যতে আর লকডাউনের মতো কঠোর বিধিনিষেধ দেওয়ার প্রয়োজন হবে না।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে গণটিকা পরিদর্শনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষকে মাস্ক পরতে হবে। মাস্ক না পরলে আবারও করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে। শুধু মাস্কই পারে করোনার সংক্রমণ কমানোর পাশপাশি ফুসফুসের নানা রোগ থেকে মানুষকে রক্ষা করতে। এ ছাড়া মাস্ক পরলে অন্য ভাইরাস থেকেও মানুষ মুক্ত থাকবে। তাই লকডাউন না দিয়ে মানুষকে মাস্ক পরার প্রতি আগ্রহী করে তুলতে হবে।

এর আগে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মন্ত্রী জেলা সার্কিট হাউসে পৌঁছালে পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে শহরের স্টেডিয়াম মাঠে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, সিভিল সার্জন জাওয়াহেরুল আনাম সিদ্দিকী, মেহেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামসহ রাজনৈতিক নেতারা।

এদিকে সকাল থেকে জেলার টিকা কেন্দ্রগুলোয় জড়ো হন প্রচুর মানুষ। বিভিন্ন বয়সের মানুষ লাইনে দাঁড়িয়ে টিকা নেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিকা প্রদান করা হবে বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ