1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

টি-২০ সিরিজেও ওয়েস্ট ইন্ডিজ হোয়াইট ওয়াশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৮ Time View

ওয়ানডে সিরিজের পর টি-২০ সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশে বাধ্য করেছে রোহিত শর্মার ভারত। রোববার রাতে কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজকে ১৭ রানে হারিয়ে দিয়ে ৩-০তে জিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে চরম লজ্জা দিয়েছে ভারত।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভারতকে ১৫ ওভার পর্যন্ত ভালই আটকে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ডেথ ওভারে রোমারিও শেফার্ড এবং ডমিনি ড্রেকসের অনিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮৪/৫ পর্যন্ত স্কোর টেনে নিয়েছে ভারত।

শেষ ৩০ বলে সূর্যকুমার-ভেঙ্কটেশ আইয়ার জুটি যোগ করেছে ৮৬ রান। যার মধ্যে শেষ ওভারে রোমারিও শেফার্ডকে তিনটি ছক্কা মেরেছেন সূর্যকুমার। ওই ওভারের দ্বিতীয় বলে ছক্কার চুমোয় করেছেন সূর্যকুমার হাফ সেঞ্চুরি উদযাপন।

রোমারিও শেফার্ড এদিন করেছেন অমিতব্যয়ী বোলিং (৪-০-৫০-১)।সূর্যকুমার ৩১ বলে ১ চার, ৭ ছক্কায় করেছেন ৬৫। ভেঙ্কটেশ আইয়ার ১৯ বলে করেছেন ৩৫*।
১৮৫ রানের জবাব দিতে এসে হার্শাল প্যাটেল (৩/২২), শার্দুল ঠাকুর (২/৩৩),ভেঙ্কটেশ আইয়ার (২/২৩), দীপক চাহার (২/১৫)-এর বোলিংয়ে ১৬৭/৯-এ থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরান লড়েছেন একাই (৪৭ বলে ৮ চার, ১ ছক্কায় ৬১)। তৃতীয় উইকেট জুটির ৪৭ এবং ৭ম উইকেট জুটির ৪৮ রানেও লড়াইয়ে ফিরতে পারেনি সফরকারীরা।

ভারত : ১৮৪/৫ (২০.০ ওভারে)
ওয়েস্ট ইন্ডিজ : ১৬৭/৯ (২০.০ ওভারে)
ফল : ভারত ১৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : সূর্যকুমার (ভারত)।
ম্যান অব দ্য সিরিজ : সূর্যকুমার (ভারত)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ