1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

কবির সুমনের কথা ও সুরে আসিফের নতুন গান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭০ Time View

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে এসেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। গানটির কথা ও সুর করেছেন প্রখ্যাত সংগীতজ্ঞ কবির সুমন।

আর্ব এন্টারটেইনমেন্টের প্রযোজনায় শনিবার (১৯ ফেব্রুয়ারি) ‘একুশে ফেব্রুয়ারির ডাক’ শিরোনামের গানটি আসিফ নামের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। গানটির সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে কবির সুমন বলেন, ‘আসিফ আমার কাছে উপযুক্ত সম্মানী দিয়ে আমার লেখা ও সুরে একটি গান চেয়েছিল। মাঝে মাঝেই তাকে হোয়াটসঅ্যাপে ভয়েস নোটের মাধ্যমে জানিয়েছি কিরকম গায়কি আমার চাই।’

তিনি আরও বলেন, ‘আসিফ গাইবে বলেই গান লিখেছি ও সুর করেছি। তার মতো বড় গলায় উপযুক্ত উচ্চারণে ও সুরে-ছন্দে আধুনিক বাংলা গান এই উপমহাদেশে আর কেউ গাইতে পারেন বলে আমি মনে করি না।’

এদিকে সংবাদমাধ্যমকে আসিফ বলেন, ‘কবির সুমন আমার জন্য গান লিখেছেন ও সুর করেছেন–এটাই আমার জন্য বড় পাওয়া। আমার গায়কির প্রতি তার আস্থা দেখে গান করার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। এবার একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তিনি যে গানটি আমার জন্য লিখে ও সুর করে পাঠিয়েছেন, বরাবরের মতোই যথাযথভাবে তা গাওয়ার চেষ্টা করেছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ