1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

জোলির বিরুদ্ধে পিটের মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭১ Time View

ফ্রান্সের একটি গ্রামে যৌথভাবে বিশাল ভূসম্পত্তি কিনেছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। সেই ভূসম্পত্তিতে আছে প্রাসাদসম বাড়ি ও আঙুর বাগান। পিটের সঙ্গে বিচ্ছেদের পর জোলি নিজের অংশ বিক্রি করে দিয়েছেন। এ কারণে জোলির বিরুদ্ধে মামলা ঠুকেছেন পিট।

বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে পিটের পক্ষ থেকে এ সংক্রান্ত আইনি নথি দাখিল করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, শর্ত ছিল পরস্পরের অনুমতি ছাড়া ওই সম্পত্তির কোনো অংশ বিক্রি করা যাবে না। কিন্তু জোলি শর্ত ভেঙেছেন। পিটের অনুমতি ছাড়াই রাশিয়ার এক ব্যবসায়ীর কাছে নিজের অংশ বিক্রি করে দিয়েছেন জোলি। এতে ক্ষতি হয়েছে ব্র্যাড পিটের। কারণ, ওই আঙুর বাগানে পিটের অনেক বিনিয়োগ আছে।

২০০৮ সালে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি বাড়ি ও ওয়াইন তৈরির আঙুর বাগান নিয়ে শ্যাতু মিরাভেল নামের এই সম্পত্তি কেনেন জোলি-পিট। ২০১৪ সালে সেখানেই বিয়ে করেন তারা।

এই বিষয়ে জোলি কিংবা তার আইনজীবী এখনো কোনো মন্তব্য করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ