1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পণ্যমূল্য বৃদ্ধি ঠেকাতে নামছেন ডিসিরা: বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৩ Time View

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, তেল, ডাল আর চিনির দাম আন্তর্জাতিক বাজারে বাড়ার কারণে দেশের বাজারে দাম বাড়ছে। তবে কখনো কখনো অসাধু ব্যবসায়ীরা সুযোগ নেয়, দাম বাড়িয়ে দেয়। যেখানে অবৈধভাবে পণ্যের দাম বাড়বে, সেখানে ডিসিরা কাজ করবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। অবৈধভাবে পণ্যমূল্য বৃদ্ধি ঠেকাতে জেলা প্রশাসকরা (ডিসি) কাজ করবেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রংপুর সার্কিট হাউজে শুক্রবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, তেল, ডাল আর চিনির দাম আন্তর্জাতিক বাজারে বাড়ার কারণে দেশের বাজারে দাম বাড়ছে। তবে কখনো কখনো অসাধু ব্যবসায়ীরা সুযোগ নেয়, দাম বাড়িয়ে দেয়, সে জন্য ভোক্তা অধিকার আছে, তারা কাজ করছে।

তিনি বলেন, যেখানে অবৈধভাবে পণ্যের দাম বাড়বে, সেখানে ডিসিরা কাজ করবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

এর আগে মন্ত্রী রংপুর সার্কিট হাউস মিলনায়তনে অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্ট ও রোটারি ক্লাব অফ উত্তরার উদ্যোগে পীরগাছার নব্দীগঞ্জে বেসরকারি ক্যান্সার হাসপাতাল প্রকল্প অবহিতকরণে সংবাদ সম্মেলন করেন।

ক্যান্সার হাসপাতাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালটি হবে অলাভজনক। এখানে নারী রোগীরা অগ্রাধিকার পাবেন। ভ্রাম্যমাণ টিম প্রান্তিক জনপদে ক্যান্সার পরীক্ষার বিষয়টি প্রকল্পের আওতায় আনবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, রোটারি ক্লাব অফ উত্তরার প্রেসিডেন্ট ও এপির বাংলাদেশ ব্যুরো চিফ জুলহাস আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ