1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

বিকেলে ফাইনালে মুখোমুখি কুমিল্লা-বরিশাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৪ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগের আজ (শুক্রবার) মাঠে গড়াবে টুর্নামেন্টর মেগা ফাইনাল। মুখোমুখি সাকিব আল হাসানের ফরচুন বরিশাল এবং ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুরে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।

বিপিএলের আগের ৭ আসরের দুই বারের চ্যাম্পিয়ন কুমিল্লা। বরিশাল অবশ্য নিয়মিত নয়। তিন মৌসুম পর এবার বিপিএলে প্রত্যাবর্তন হয়েছে তাদের। এর আগে ফাইনালে উঠলেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। এবারের বিপিএলে অবশ্য দুর্দান্ত ছন্দে আছে বরিশাল। ভারসাম্যপূর্ণ দলটি সাফল্যর ছাপ রাখছে মাঠের ক্রিকেটে।

কুমিল্লাকে তৃতীয় শিরোপার স্বাদ দিতে চান জানিয়ে অধিনায়ক ইমরুল বলেছেন, ‘এর আগে কুমিল্লা দুই বার ফাইনাল খেলেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। আশা করি এবারও আমরা একই প্রক্রিয়ায় যাব। প্রথম কোয়ালিফায়ার হেরে আমরা হতাশায় ছিলাম, কি করবো না করবো। কিন্তু যেভাবে কামব্যাক করেছি আমাদের আত্মবিশ্বাস অনেক উপরে।’

ফাইনালের আগে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন না বরিশালের নিয়মিত অধিনায়ক সাকিব। তার পরিবর্তে দায়িত্বভার বয়েছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। ফাইনাল নিয়ে প্রতিক্রিয়া সোহান বলেন, ‘আমরা ভালো ছন্দে আছি। একটানা অনেকগুলো ম্যাচ জিতেছি। শেষটা ভালো করতে পারলে সবার অনেক ভালো লাগবে।’

সাকিব-ইমরুল লড়াই জমবে মাঠের ক্রিকেটে। সুজন-সালাউদ্দিন খেলবেন বাইরে থেকে। এই মহারণে কাকে টপকিয়ে চূড়ায় বসবেন কে? কাদের মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট? এজন্য অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না ক্রিকেট সমর্থকদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ