1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

শিল্পী সমিতি থেকে পদত্যাগ করলেন রোজিনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৬ Time View

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। এবার তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যকরি সদস্য পদে জয়ী হয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এ অভিনেত্রী।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে সমিতি বরাবর এই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রোজিনা নিজে।

এ বিষয়ে রোজিনা বলেন, ‘আমি ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়ছি। তাই সমিতিতে সময় দেওয়া আমার সম্ভব হবে না। এজন্য পদত্যাগপত্র জমা দিতে বৃহস্পতিবার সমিতিতে যাই। তবে কাউকে না পেয়ে পরে সমিতিতে মেইল করে পদত্যাগপত্র পাঠাই।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা বললেও নিজের ভেতরে কোনো চাপা ক্ষোভ থেকে পদত্যাগ করেছেন কি না জানতে চাইলে রোজিনা বলেন, ‘না। কারও প্রতি ক্ষোভ থেকে পদত্যাগ করিনি। আমি ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি। বিষয়টি আমি কাঞ্চন সাহেবকেও বুঝিয়ে বলেছি।’

এবারের ২০২২-২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে অভিনেত্রী রোজিনা মিশা-জায়েদ পরিষদ থেকে কার্যকরি কমিটিতে নির্বাচন করেন। তিনি ১৮৫ ভোট পেয়ে জয়ী হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ