1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

সাকিবদের বিপক্ষে সহজ লক্ষ্য পেল মুশফিকরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ৫৮ Time View

বিপিএলের চট্টগ্রাম পর্বে সোমবার (৩১ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।

তবে নির্ধারিত ২০ ওভারও ব্যাট করতে পারেনি তারা। তারকায় ঠাসা দলটি ৭ বল হাতে রেখেই মাত্র ১৪৫ রানে গুটিয়ে গেছে। অর্থাৎ মুশফিকের খুলনাকে জিততে হলে করতে হবে ১৪৬ রান।

চট্টগ্রাম পর্বে রানে ফিরেছে বিপিএল। বিশেষ করে দিনের দ্বিতীয় ম্যাচে ভালো রান হচ্ছে। তবে সাকিবের বরিশাল যেন এখনো সেই ছন্দে ফিরছে না। দুই ক্যারিবীয় ব্যাটিং দানব ডোয়াইন ব্রাভো এবং ক্রিস গেইল ওপেনিংয়ে নেমেছিলেন। তবে খালেদের বলে ৫ বলে মাত্র ৯ রান করেই সাজঘরে ফিরে গেছে ব্রাভো।

অন্যদিকে, নামের প্রতি সুবিচার করতে পারেনি ইউনিভার্স বস ক্রিস গেইলও। ৯ বলে মাত্র ৪ রান করেছেন। তবে স্বস্তির খবর হচ্ছে, ব্যাটে ছন্দ খুঁজে পেয়েছেন দলীয় অধিনায়ক সাকিব আল হাসান। এদিন দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহও তার। কামরুল রাব্বির বলে আউট হওয়ার আগে ২৭ বলে ৪১ রান করেছেন। এছাড়া নাজমুল হাসান শান্ত করেছেন ৪০ বলে ৪৫ রান।

চার ম্যাচ খেলে দুই জয় আর দুই হার নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে বরিশাল। খুলনা টাইগার্সও খুব একটা সুবিধাজনকস্থানে নেই। চার ম্যাচে দুই জয় নিয়ে তাদের অবস্থান পয়েন্ট টেনিলের চতুর্থ স্থানে। এদিকে পয়েন্ট টেবিলে সাকিবদের তুলনায় এগিয়ে থাকলেও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে মুশফিকের খুলনা টাইগার্স। প্রথম দেখায় খুলনা টাইগার্সকে ১৭ রানের ব্যবধানে হারায় ফরচুন বরিশাল ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ