1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ৮০৯ জন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
  • ৮১ Time View

চট্টগ্রামে নতুন করে আরও ৮০৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ।

আজ শনিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ২ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষা করে ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৬১ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা।

বাকি ২৪৮ জনের মধ্যে লোহাগাড়ার ৮, সাতকানিয়ার ১৩, বাঁশখালীর ১৪, আনোয়ারার ১২, চন্দনাইশের ১৬, পটিয়ার ১৩, বোয়ালখালীর ১২, রাঙ্গুনিয়ার ২৯, রাউজানের ২২, হাটহাজারীর ৪৭, ফটিকছড়ির ৪২, মিরসরাইয়ের ৮, সীতাকুণ্ডের ৪ ও সন্দ্বীপ উপজেলার ৮ জন রয়েছেন।

এর আগে শুক্রবার ১ হাজার ১৬৭ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৬ হাজার ৮৫ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩০ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৪ জনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ