1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সেক্রেটারি জায়েদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
  • ৭৪ Time View

উৎসব আর উত্তেজনায় অনুষ্ঠিত হলো চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে দৃষ্টি ছিল সবার। মাস খানেক ধরেই নির্বাচন ঘিরে আলোচনা, সমালোচনার ঝড় বইছিল দেশের শোবিজ অঙ্গনে। সব জল্পনা-কল্পনা শেষে নতুন নেতৃত্ব পেল শিল্পী সমিতি। ইলিয়াস কাঞ্চন সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। জানা গেছে, জায়েদের থেকে ২ ভোট কম পেয়েছেন অভিনেত্রী নিপুণ৷ তার ভোট নষ্ট হয়েছে ১১টি।

শুক্রবার (২৮ জানুয়ারি) ভোট উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) বসে তারকাদের মিলনমেলা। সকাল থেকেই তারকাদের আনাগোনায় মুখর হয়ে ওঠে এফডিসি। দিনভর চলে ভোটগ্রহণ। ভোট গণনা শেষে শনিবার (২৯ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।

ভোটে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান নির্বাচিত হয়েছেন। তারা ভোট পেয়েছেন যথাক্রমে ১৯১টি ও ১৭৬টি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সভাপতি পদে মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক পদে নিপুণ। তারা ভোট পেয়েছেন যথাক্রমে ১৪৮টি ও ১৬৩টি।

একনজরে বিজয়ীরা:

সভাপতি- ইলিয়াস কাঞ্চন (১৯১)
সহ-সভাপতি- ডিপজল (২১৯) ও রুবেল (১৯১)
সাধারণ সম্পাদক- জায়েদ খান (১৯৬)
সহ-সাধারণ সম্পাদক- সাইমন সাদিক (২১২)
সাংগঠনিক সম্পাদক- শাহানূর (১৮৪)
আন্তর্জাতিক সম্পাদক- জয় চৌধুরী (২০৫)
দফতর ও প্রচার সম্পাদক- আরমান (২৩২)
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- ইমন (২০৩)
কোষাধ্যক্ষ- আজাদ খান (১৯৩)

কার্যকরী পরিষদ- রোজিনা (১৮৫), মৌসুমী (২২৫), কেয়া (২১২), জেসমিন (২০৮), অঞ্জনা (২২৫), অমিত হাসান (২২৭), চুন্নু (২২০), আলিরাজ (২০৩), সুচরিতা (২০১), ফেরদৌস (২৪০) ও অরুণা বিশ্বাস (১৯২)।

চলচ্চিত্র শিল্পী সমিতি ভোটার ৪২৮ জন। নির্বাচনে ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল হয়েছে ১০টি ভোট। বৈধ ভোট ৩৫৫টি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ