1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

করোনায় আক্রান্ত শহিদ আফ্রিদি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ৭১ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। এর ফলে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। আজ বৃহস্পতিবার থেকে পিএসএল শুরু হওয়ার কথা। অথচ এমন দিনেই কিছুক্ষণ আগে নিজেই এই দুঃসংবাদ জানিয়েছেন আফ্রিদি।
আপাতত তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।

পাকিস্তানের এই সাবেক সুপারস্টার টুইটারে লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। কিন্তু বিন্দুমাত্র উপসর্গ নেই। আশা করি তাড়তাড়ি সুস্থ হয়ে যাব। যত দ্রুত সম্ভব কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে যোগ দেব। পিএসএলরর প্রতিটি দলের জন্য রইল শুভেচ্ছা। অবশ্যই আমার শেষ পিএসএলে নিজের সেরাটা উজাড় করে দেব। ’

এই বছরই মুলতান সুলতান্স থেকে আফ্রিদিকে দলে নিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এছাড়াও পেশোয়ার জালমি এবং করাচি কিংসের হয়েও খেলেছেন তিনি। পিএসএলে ৫০টি ম্যাচে আফ্রিদির সংগ্রহ ৪৬৫ রান। বল হাতে নিয়েছেন ৪৪টি উইকেট। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং পিএসএলের নিয়ম অনুযায়ী কোয়ারেন্টিন পর্ব শেষ করে পিসিআর পরীক্ষার ফল নেগেটিভ হলে তবেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দলে যোগ দিতে পারবেন ৪১ বছর বয়সী আফ্রিদি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ