1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু ৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান বেড়ে ৩২৮৫ কোটি টাকা এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক পর্যটন উন্মুক্ত, জাহাজ অনুমোদনে আটকে সেন্ট মার্টিন ভ্রমণ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর ‘অনৈতিক সুবিধা গ্রহণ’: খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব তো বিএনপি-আওয়ামী লীগই দিয়ে রেখেছে: চরমোনাই পীর বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

উন্নয়ন কার্যক্রমের সফলতা ডিসিদের উপর নির্ভরশীল : স্পিকার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২
  • ৫৩ Time View

উন্নয়ন কার্যক্রমের সফলতা বহুলাংশেই জেলা প্রশাসকদের (ডিসি) উপর নির্ভরশীল বলে উল্লেখ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, সরকারি সেবাসমূহ তৃণমূলে পৌঁছে দিতে ডিসিরা অগ্রণী ভুমিকা পালন করেন। দেশের উন্নয়ন কর্মযজ্ঞ বাস্তবায়নে জেলা প্রশাসকগণ সরাসরি কাজ করছেন। ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সাধারণ জনগণের সরকারি সেবা জেলা প্রশাসকগণ নিশ্চিত করেন। করোনাকালে খাদ্য বিতরণে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ডিসিদের ভূমিকা ছিল প্রশংসনীয়।

আজ বুধবার ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এ সব কথা বলেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদারীপুর জেলা প্রশাসক রহিমা খাতুন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা প্রশাসকগণ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার বলেন, সরকারের জবাবদিহিতা, স্বচ্ছতা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি সংসদের মাধ্যমে নিশ্চিত করা হয়। সংসদীয় স্থায়ী কমিটিসমূহের মাধ্যমে জবাবদিহিতার কার্যক্রম জোরদার হয়েছে। আইনসভা ও নির্বাহী বিভাগের মাঝে সামঞ্জস্য রক্ষা করে দেশ এগিয়ে যাচ্ছে। নারীদের সমঅধিকার নিশ্চিত ও তাদের সামাজিকভাবে সুরক্ষিত রাখার বিষয়ে জেলা প্রশাসকদের যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে সামিল হয়েছে। বাংলাদেশ আর তলাবিহীন ঝুঁড়ি নয়, উন্নয়ন বিস্ময়। দারিদ্র্য ২১ভাগে নেমে এসেছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, শতভাগ বিদ্যুতায়ন, নারীর ক্ষমতায়ন প্রতিটি ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখে দেশ এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বে কোভিড প্রভাব পরলেও বাংলাদেশে অর্থনীতির চাকা সচল রাখা ও মানুষের জীবন সুরক্ষা সম্ভব হয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত কার্যক্রমসমূহ বাস্তবায়নে জেলা প্রশাসকগণকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ