1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

জয়ে অস্ট্রেলিয়ান ওপেন অভিষেক রাঙালেন রাডুকানু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২
  • ৫৬ Time View

সেপ্টেম্বরে ইতিহাস গড়ার পর মাঝে টেনিস কোর্টে সময়টা ভালো কাটছিল না এমা রাডুকানুর। কোভিড আক্রান্ত হওয়ায় প্রাক মৌসুম প্রস্তুতিতে ঘটেছিল ব্যাঘাত। কোর্টে ফিরে পেতে হয়েছিল বড় হারের তেতো স্বাদ। তবে বড় মঞ্চে ফিরেই আরও একবার নিজের সামর্থ্য দেখালেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেন অভিষেকে যুক্তরাষ্ট্রের স্লোয়ান স্টিভেন্সকে হারিয়ে শুভসূচনা করলেন ব্রিটেনের এ তারকা।

গত ইউএস ওপেনের চ্যাম্পিয়ন রাডুকানু মঙ্গলবার মেলবোর্নে প্রথম সেট জেতেন মাত্র ১৭ মিনিটে। ১৯ বছর বয়সী এ খেলোয়াড় দ্বিতীয় সেটে হারলেও ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি জেতেন ৬-০, ২-৬, ৬-১ গেমে।

১৭তম বাছাই রাডুকানু আগামী বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে মন্টিনেগ্রোর দানকা কোভিনিচের মুখোমুখি হবেন।

নিউইয়র্কের ফ্লাশিং মিডোসের পর নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ের পর কোর্টে র‌্যাকেট ফেলে উদযাপন করেন রাডুকানু, যা তার ট্রেডমার্ক উদযাপনে পরিণত হয়েছে।

টেনিসের ইতিহাসে বাছাইপর্ব পেরিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ইউএস ওপেন জয়ের অনন্য কীর্তি গড়েন রাডুকানু। ১৭ দিনের মধ্যে বাছাইপর্বের তিনটিসহ মোট ১০ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ