1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

প্রথমবার এক সিনেমায় অক্ষয় কুমার ও ইমরান হাশমি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ৬৩ Time View

এক ইন্ড্রাস্টির সিনেমার রিমেক অন্য ইন্ড্রাস্টিতে। এটি নতুন কিছুই নয়। এর আগেও বহু সিনেমার নজির আছে এমন। এবার রিমেক হতে যাচ্ছে মালালায়াম সিনেমা ‘ড্রাইভিং লাইসেন্স’ এর। হিন্দিতে যার টাইটেল ‘সেলফি’।

ড্রাইভিং লাইসেন্সের প্লটটি একজন পুলিশ এবং একজন সুপারস্টারের গল্পকে ঘিরে। পুলিশ সুপারস্টারের একজন ভক্ত। পুলিশ তারকাকে তার এবং পরিবারের বাকিদের সঙ্গে ছবি তোলার অনুরোধ করেন। কিন্তু তারকা যখন ছবি তুলতে অস্বীকার করে তখন দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে ভক্তই তার শত্রুতে পরিণত হয়। এভাবেই গল্পটি আগাবে।

হিন্দি রিমেকে পৃথ্বীরাজ এবং সুরজ ভেঞ্জারমুডুর চরিত্রে অক্ষয় কুমার এবং ইমরান হাশমিকে দেখা যাবে। সিনেমাটি ঘোষণা করার জন্য একটি বিশেষ টিজার রেকর্ড করা হয়েছে।

‘সেলফি’র আনুষ্ঠানিক ঘোষণা পরে দেওয়া হবে। দর্শকদের সামনে সিনেমাটিকে বিশেষভাবে উপস্থাপন করতে অক্ষয় কুমার ও ইমরান হাশমি ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেছেন। যা দর্শকদের সিনেমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে।

সিনেমার আসন্ন ঘোষণাকে উপলক্ষে অক্ষয় ও ইমরান উভয়ই তাদের নিজ নিজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি সেলফি ক্লিক করার ছবি শেয়ার করেছেন। ছবি শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘একটি সেলফি দিয়ে আমার দিন শুরু করছি! কেন না?’

অন্যদিকে ইমরান ছবির ক্যাপশনে লিখেছেন, ‘নতুন চেহারা, নতুন ভাইবস! অক্ষয়কুমার থেকে অনুপ্রাণিত হয়ে আজ একটি সেলফি দিয়ে দিন শুরু করলাম!’

রিমেকে পৃথ্বীরাজের চরিত্রে অভিনয় করবেন অক্ষয়। সুরজ ভেঞ্জারমুডুর চরিত্রে অভিনয় করবেন ইমরান। এ বছরের মাঝামঝি সময় ছবির শুটিং শুরু হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ