1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ৬৩ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক ও ইনস্টগ্রামে এ তথ্য জানিয়ে বিবৃতি দিয়েছেন এ তেলেগু সুপারস্টার।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে মহেশ বাবু লেখেন, ‘সব ধরনের সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে আমি ভালো আছি। চিকিৎসকের পরামর্শ মতো কোভিডের সব ধরনের প্রটোকল মেনে চলছি।’

তিনি লেখেন, ‘যারা গত কয়েক দিনের মধ্যে আমার সংস্পর্শে এসেছেন, তাদের সবার প্রতি অনুরোধ, খুব দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নিবেন।’

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইংরেজি নববর্ষ উদযাপনে পরিবার নিয়ে দুবাইয়ে গিয়েছিলেন মহেশ বাবু। ছুটি কাটিয়ে সম্প্রতি সপরিবারে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই তিনি করোনা পরীক্ষা করান, তাতে রিপোর্ট পজিটিভ আসে। তবে তার স্ত্রী ও সন্তানদের রিপোর্ট এখনো আসেনি।

ভারতে সম্প্রতি করোনার সংক্রমণ বেড়েছে। প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। তাদের মধ্যে রয়েছেন- কারিনা কাপুর, জন আব্রাহাম, অর্জুন কাপুর, একতা কাপুর, সোনম কাপুর, নোরা ফাতেহি প্রেম চোপড়া প্রমুখ। তবে তাদের মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে সেরে উঠেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ