1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

বিয়ে করলেন বিদ্যা সিনহা মিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
  • ৭৭ Time View

অবশেষে সাত পাকে ঘুরলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে এই জমকালো আয়োজনের বিয়ে। পাত্রের নাম সনি পোদ্দার। তিনি পেশায় একজন ব্যাংকার।

মিম ও সনির বিয়ের ছবি এসেছে প্রকাশ্যে। মিম সেজেছেন লাল বেনারসি স্কার্টে, আর সনির পরনে রয়েছে পাঞ্জাবি। দু’জনের মুখেই রয়েছে উচ্ছ্বল হাসি।

সোমবার (৩ জানুয়ারি) রাতেই মিমের পারিবারিক সূত্রে বিয়ের খবরটি নিশ্চিত করে।

জানা গেছে, সনাতন ধর্ম রীতি মেনে এ তারকার বিয়ে হয়েছে।

বাগদানের মতো বিয়েতেও খানিকটা লুকোছাপা আয়োজন মিমের। বিয়ের বিষয়টি স্বীকার করছেন না গণমাধ্যমে। শোবিজেও নেই কোনো আলোচনা।

বর-কনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন আজ। আছেন কতিপয় বন্ধু ও কাছের মানুষেরা।

বিদ্যা সিনহা মিম গত বছর তার জন্মদিনের দিন বাগদান করেছিলেন। তার হবু বরের নাম সনি পোদ্দার। সনির বাড়ি কুমিল্লায়। পেশায় তিনি ব্যাংকার। বর্তমানে সিটি ব্যাংকে কর্মরত।

এর আগে বিদ্যা সিনহা মিম গত বছর জন্মদিনে সনি পোদ্দারের সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন। সনি পোদ্দারের গ্রামের বাড়ি কুমিল্লায় এবং পেশায় তিনি একজন ব্যাংকার।

ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয় হয়। তারপর সেই সূত্র ধরে তাদের বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এদিকে বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’ সিনেমাটি এ বছরের ভালোবাসা দিবসে মুক্তি পাবে। এছাড়া ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ সিনেমা মুক্তির অপেক্ষায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ