1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন হাফিজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৫৭ Time View

পাকিস্তানের জার্সিতে দীর্ঘ ১৮ বছর খেলার পর অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ হাফিজ। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হওয়া এই স্পিন অলরাউন্ডার গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন।

আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন ৪১ বছর বয়সী হাফিজ। যেখানে আসছে পিএসএল আসরে তিনি লাহোর কালান্ডার্সের হয়ে চুক্তি করেছেন।

ক্যারিয়ারে ৫৫টি টেস্ট, ২১৮টি ওয়ানডে ও ১১৯টি টি-টোয়েন্টি খেলে ১২,৭৮০ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। পাশাপাশি ডানহাতি স্পিনে ২৫৩টি উইকেটও নিয়েছেন। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৩২বার ম্যাচ সেরা হয়েছেন। যা পাকিস্তানের হয়ে চতুর্থ সর্বোচ্চ। তার ওপরে রয়েছেন শহীদ আফ্রিদি (৪৩), ওয়াসিম আকরাম (৩৯) ও ইনজামাম-উল-হক (৩৩)। এ ছাড়া ৯বার সিরিজ সেরাও হয়েছেন। ইমরান খান, ইনজামাম ও ওয়াকার ইউনিসের সঙ্গে যৌথভাবে দ্বিতীয়।

এর আগে ২০১৮ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন হাফিজ। তবে তিনি তার সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে।

২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া এই তারকার অধিনায়কত্বে পাকিস্তান ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল। তিনি দলকে এই ফরম্যাটে ২৯ ম্যাচ নেতৃত্ব দিয়ে ১৮টিতে জিতিয়েছেন।

হাফিজ পাকিস্তানের ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিজয়ী দলের সদস্য ছিলেন। এ ছাড়া ২০১১ ওয়ানডে বিশ্বকাপে দলটির সেমিফাইনালে বিদায়েও ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ