1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে: ইরানের প্রেসিডেন্ট নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে : আসিফ মাহমুদ র‌্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম এসআইএফ ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র: খামেনি ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত আমির নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই জিয়া নন, স্বাধীনতার প্রথম ঘোষক ড. অলি আহমদ: চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর অর্থ আত্মসাৎ: মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

খালেদার কোনোভাবেই দেশের বাহিরে যাওয়ার বিধান নেই : হানিফ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৯ Time View

কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। আওয়া লীগ মামলাটি করেনি। একজন দণ্ডপ্রাপ্ত কয়েদী কোনোভাবেই দেশের বাহিরে যাওয়ার বিধান নেই।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে বিএনপি নেতৃবৃন্দ ও পরিবারকে অনুরোধ করেছিলাম প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে জনগণকে মিথ্যা তথ্য না দিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইলে আমার বিশ্বাস তিনি ক্ষমা করে দেবেন। ক্ষমা পেলে খালেদা জিয়া পৃথিবীর যেকোনো দেশে যেতে পারবেন।

গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে জেলা প্রশাসনের আয়োজনে এবং মৌলভীবাজার চেম্বার অব কমার্স এর সহযোগিতায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ের অগ্রযাত্রায় পঞ্চাশ বছরে বাংলাদেশ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স এর সভাপতি মো. কামাল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

এ ছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, প্রধানমন্ত্রীর দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার-৩ আসনের সাবেক সাংসদ সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভা মেয়র ফজলুর রহমান।

এ সময় অতিথিরা বিজয়ের ৫০ বছর উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন। সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়ষী প্রশংসা করেন এবং দেশ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে জনপ্রিয় ব্যন্ড ‘চিরকুট’ সংগীত পরিবেশন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ