1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

গ্লোব সকারের বর্ষসেরা ফুটবলার এমবাপ্পে ও পুটেলাস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৬০ Time View

দুবাইভিত্তিক মর্যাদাপূর্ণ ‘গ্লোব সকার অ্যাওয়ার্ডস’ ঘোষণা করা হয়েছে। সেখানে বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন পিএসজি ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। আর নারী ফুটবলের বর্ষসেরা হয়েছেন স্পেন ও বার্সেলোনার অধিনায়ক আলেক্সিয়া পুটেলাস।

বিশ্ব ফুটবলের সেরাদের প্রতিবছর পুরস্কৃত করে থাকে সংযুক্ত আরব আমিরাত। এ বছর গত সোমবার দুবাইয়ে অনুষ্ঠানের মাধ্যমে গ্লোব সকার অ্যাওয়ার্ডস পুরস্কার তুলে দেওয়া হয়।

পোল্যান্ড ও বায়ার্ন ফরোয়ার্ড রবার্ট লেভানডোস্কিকে পেছনে ফেলে বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন পিএসজি ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। যদিও এ পুরস্কার জেতার জন্য সবদিক দিয়েই যোগ্য দাবিদার ছিলেন পোলিশ ফরোয়ার্ড। কিন্তু ভোটে তিনি হেরে গেছেন।

তবে টিকটক সমর্থকদের ভোটে সান্ত্বনাসূচক বর্ষসেরা পুরস্কার জিতেছেন লেভানডোস্কি।

স্প্যানিশ স্পোর্টস নিউজপেপার মার্কার সম্পৃক্ততায় গ্লোব সকার অ্যাওয়ার্ডস-এর এই আয়োজন সম্পন্ন হয়। বিশ্বব্যাপী ৫ মিলিয়ন (৫০ লাখ) ভক্তের সরাসরি ভোটের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হয়।

২০ ডিসেম্বরের মধ্যে বিজয়ী নির্বাচনের প্রক্রিয়া শেষ করে দেয়া হয়। সোমবার প্রকাশ করা হয় পুরস্কারপ্রাপ্তদের নাম।

এবার মোট ১৭টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ