1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

মঙ্গলবার থেকে ঢাকায় শুরু বুস্টার ডোজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৫ Time View

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) থেকে দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিঞা।

সোমবার (২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এইডস নিয়ে করা এক জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

লোকমান হোসেন মিঞা বলেন, ‘মঙ্গলবার থেকে ষাটোর্ধ্ব এবং সম্মুখসারির যোদ্ধারা টিকা পাবেন। দেশের সবাইকেই দুই ডোজ টিকা অবশ্যই নিতে হবে।’

তিনি বলেন, ‘কিছুদিন ধরে ওমিক্রনের কারণে বিশ্বে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। ওমিক্রন থেকে রক্ষা পেতে সবাইকে টিকা নিতে হবে এবং মাস্ক পরতে হবে। এ বিষয়ে আমরা স্থানীয় ইউনিয়ন ও পৌরসভা পর্যায়েও কথা বলেছি, যাতে সেসব এলাকার রিকশাওয়ালা থেকে শুরু করে সবাই টিকা নেয়।’

পরে বুস্টার ডোজের পুরো প্রক্রিয়া সম্পর্কে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানান, ‘যারা ষাটোর্ধ এবং করোনাভাইরাস মহামারির সময় সম্মুখসারিতে দায়িত্ব পালন করেছেন তারা টিকা পাবেন। আগের কেন্দ্র থেকে যারা টিকা নিয়েছেন ওই কেন্দ্র থেকেই তাদের দেওয়া হবে।’

তিনি বলেন, ‘মঙ্গলবার থেকে ঢাকায় বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। পর্যায়ক্রমে তা সারাদেশে দেওয়া হবে।’

যাদের টিকা দেওয়া হয়েছে তাদের কাছে এসএমএস যাবে জানিয়ে ডা. আহমেদুল কবীর বলেন, ‘যারা ইতোমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন, দুই ডোজ টিকা নেওয়ার সময় যাদের ছয় মাস পার হয়েছে, ঝুঁকিপূর্ণ-যাদের বয়স ৬০ এর বেশি এবং যারা ফ্রন্টলাইনার তাদের কাছে এই এসএমএস যাবে।’

তিনি বলেন, ‘যারা নিবন্ধন করে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন, তাদের সব তথ্য আমাদের কাছে রয়েছে। যে কেন্দ্র থেকে আগে টিকা নিয়েছেন সেই কেন্দ্র থেকই এসএমএস যাবে। যিনি এসএমএস পাবেন তিনিও টিকা পাবেন। টেক্সট মেসেজ আজই পাঠানো হবে।’

অধ্যাপক আহমেদুল কবীর বলেন, ‘সুরক্ষা অ্যাপ হালনাগাদ করার কাজ এখনও চলছে। সে কারণে ঢাকার বাইরে টিকা দেওয়া হবে আরও কিছুদিন পর।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ