1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

নগর পরিবহনের যাত্রা শুরু আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৬০ Time View

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের অংশ হিসেবে রাজধানী ঢাকায় পরীক্ষামূলক যাত্রা শুরু করছে ঢাকা নগর পরিবহন।

রবিবার (২৬ ডিসেম্বর) কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত রুটে ৫০টি বাস নিয়ে এ সার্ভিস চালু হচ্ছে। এর মধ্যে বিআরটিসির ৩০টি ডাবল ডেকার ও ট্রান্স সিলভা পরিবহনের ২০টি বাস রয়েছে। আগামী দুই মাসের মধ্যে এ উদ্যোগে মোট ১০০টি বাস যুক্ত হয়ে পুরোদমে এ কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ রুটে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা ও সর্বোচ্চ ভাড়া ৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) মোহাম্মদপুর এলাকায় উদ্বোধনের মাধ্যমে বহুল প্রতীক্ষিত ঢাকা নগর পরিবহনের পরীক্ষামূলক যাত্রা শুরু হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম সার্ভিসের উদ্বোধন করবেন।

এ রুটে রুট পারমিটবিহীন কোনো বাস চলতে দেওয়া হবে না।

আবু নাছের বলেন, ‘ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত যাত্রাপথের মোট দূরত্ব প্রায় সাড়ে ২৭ কিলোমিটার।’

এ রুটের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা, সর্বোচ্চ ভাড়া ৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি কিলোমিটার দুই টাকা ১৫ পয়সা হিসেবে ভাড়া পরিশোধ করতে হবে। কেউ যদি এক স্টেশন থেকে উঠে পরের স্টেশনে নামে তাহলে তাকে ১০ টাকা ভাড়া দিতে হবে।

ইতোমধ্যে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমে সম্পৃক্ত বাসচালক ও কাউন্টারম্যানদের গণপরিবহন ব্যবস্থাপনা ও দুর্ঘটনা রোধে করণীয়, ট্রাফিক সাইন, সিগন্যাল ও মার্কিং পরিচিতি এবং সড়ক পরিবহন সংক্রান্ত আইন, নীতিমালা ও বিধি-বিধান সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক রুটভিত্তিক কোম্পানির অধীনে ঢাকায় গণপরিবহন চালানোর উদ্যোগ নিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ